,

ইনি কিন্তু নকল সালমান খান!

news-image

বিনোদন ডেস্ক : অনলাইনে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু ছবি। এর মধ্যে কোনোটি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে, আবার কোনোটি বলিউড কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা অথবা টিউবলাইট সিনেমার শিশু অভিনেতা মাতিন রে টাঙ্গোর সঙ্গে। সবগুলোই, অন্তত প্রথমে দেখলে যে কেউ তাকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ভেবে ভুল করবেন। কিন্তু আসলে তিনি সালমান খান নন। সালমানের মতো দেখতে তিনি তার নাম পারভেজ কাজী।

সালমান নানা ঝুঁকিপূর্ণ দৃশ্যে বডি ডাবল ব্যবহার করেন। বিষয়টি সকলেই জানেন। আর সালমানের বডি ডাবলের কাজটি যারা করে থাকেন তাদের মধ্যে অন্যতম পারভেজ কাজী। টিউবলাইট, প্রেম রতন ধন পায়ো সিনেমায় সালমানের বডি ডাবলের কাজ করেছেন। বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় বলিউডের ভাইজানের হয়ে বডি ডাবলের কাজ করছেন। শুধু সালমানের মতো দেখতে নয়, সুলতানখ্যাত এ অভিনেতার অনেক বড় ভক্ত পারভেজ কাজী।

টাইগার জিন্দা হ্যায় সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং খুব শিগগির শুরু হবে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েলটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের