,

মোবাইলের মাধ্যমে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা

news-image

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা।

তিনি আজ সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ২০১৭ সালের মে মাসের হিসাবের উল্লেখ করে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ ৫ হাজার। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর এজেন্ট সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ২৬ লাখ। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানরত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহের প্রত্যেকটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার জন্য কার্যক্রম গৃহীত হয়।

খাদ্যমন্ত্রী বলেন, এর ফলে সরকারি ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংক লিঃ-এর ৯২৫টি, রূপালী ব্যাংক লিঃ-এর ৫৬২টি এবং বেসিক ব্যাংক লিঃ-এর ৬৮টি শাখার মধ্যে সবকটি শাখা ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।

মন্ত্রী বলেন, এছাড়া, সোনালী ব্যাংকের ১ হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ-এর ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা প্রদান করছে।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংক লিঃ-এর সকল সিবিএস-এর আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা