,

দীপিকার সঙ্গে প্রেম করলেই সুখী হতেন জোকোভিচ!

news-image

বিনোদন ডেস্ক : টেনিস তারকা নোভাক জোকোভিচের ব্যক্তিগত জীবন মোটেও ভালো যাচ্ছে না। গুঞ্জন উঠেছে ভাঙতে বসেছে স্ত্রী জেলেনার সঙ্গে এ সার্বিয়ান টেনিস তারকার সংসার। গত গ্রীষ্মে ইউএস ওপেনের সময় খুব একটা খুশি ছিলেন না জেলেনা। বিষয়টি সবার নজরেই এসেছে।

বিষয়টি নিয়ে আরো জল ঘোলা হয় যখন টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরো গলফার টাইগার উডের সঙ্গে জোকভিচের তুলনা করেন। এ টেনিস তারকার নারী প্রীতি নিয়ে কথা বলেন তিনি।

এরই মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জোকোভিচের নাম জড়ালেন এ টেনিস তারকার সাবেক প্রেমিকা নাতাশা বেকভালাক। একটি পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান পপ তারকা নাতাশা জানিয়েছেন, টেনিস তারকা জোকোভিচ দীপিকার সঙ্গে প্রেম করলেই বেশি সুখী হতেন।
এর আগে ২০১৬ সালের মার্চে লস অ্যাঞ্জেলেসে দীপিকা ও জোকোভিচকে একসঙ্গে দেখা গিয়েছিল। এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার শুটিংয়ে জন্য লস অ্যাঞ্জেলেস অবস্থান করছিলেন দীপিকা। এক সন্ধ্যায় একটি রোস্তোরাঁয় দেখা যায় তাদের। সেখান থেকে একই গাড়িতে করে সেই স্থান ত্যাগ করেন দীপিকা-জোকোভিচ। তখন পশ্চিমা মিডিয়া দীপিকার নাম না উল্লেখ করে শুধু ‘নারী সঙ্গী’ বলে সম্বোধন করেছিল।

গত কয়েক বছর বেশ কয়েকজনের সঙ্গে জোকোভিচের প্রেমের গুঞ্জন শোনা গেছে। ইউক্রেনের আইনজীবী ভিক্টোরিয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এছাড়া তার স্ত্রীর সঙ্গে পরিচয়ের আগে নাকি লেডি লী (লিডিজা পোপোভিচ) নামের একজন ডিজের সঙ্গে প্রেম করতেন জোকোভিচ।

২০১৪ সালে জোকোভিচ বিয়ে করেন শৈশবের প্রেমিকা জেলেনাকে। স্টিফেন নামে একটি সন্তানও আছে তাদের। এছাড়া খুব শিগগির এ দম্পতির দ্বিতীয় সন্তান আসছে বলে শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা