,

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুনীল কন্যা

news-image

বিনোদন ডেস্ক : সুনীল কন্যা আথিয়া শেঠি। অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় অভিনয় করছেন তিনি। এবারই প্রথম অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আথিয়া। কিন্তু ইতিমধ্যে তাদেরকে ঘিরে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম একাধিক খবর প্রকাশ করেছে।

অর্জুনের সঙ্গে আথিয়ার প্রেমের বিষয়ে মুখ খুলেছেন আথিয়া। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে মাথা ঘামাই না। এ ধরনের খবর পড়ে শুধু জোরে জোরে হাসি। যদিও এ ধরনের অভিজ্ঞতা আমার জন্য নতুন কিন্তু এসব বিষয় গুরুত্ব সহকারে নিই না কারণ আমি অর্জুনকে আগে থেকেই চিনি। গুঞ্জনটা মিডিয়ার তৈরি।’

গুঞ্জন নিয়ে পরিবারের প্রতিক্রিয়া কী? জবাবে আথিয়া বলেন, ‘এই বিষয়ে কোনো আলোচনা আমাদের ডিনারের টেবিলে উঠে না। এই বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ তাই বিষয়টি অদ্ভুত কিছু নয়।’

২০১৫ সালে সুরজ পাঞ্চোলির সঙ্গে হিরো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় আথিয়ার। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রসঙ্গে আথিয়া বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা ছিল। বুঝিনি কী ঘটতে যাচ্ছে। আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি, এজন্য আস্থা হারিয়ে ফেলেছিলাম। এখন আমি আমার নিজেকে খুঁজে পেতে পুনরায় কাজ করে যাচ্ছি।’

আথিয়া-অর্জুন অভিনীত ‘মুবারাকান’ সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাবে। এতে অনিল কাপুর, ইলিয়েনা ডি ক্রুজ এবং নেহা শর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে