,

গোবিন্দের কাছে ভুল স্বীকার করলেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের তুখোড় অভিনেতা গোবিন্দ। নানা কারণে অভিনয়ে এখন আর নিয়মিত নন এ অভিনেতা। সম্প্রতি ‘জাগ্গা জাসুস’ সিনেমায় শারীরিক অসুস্থতা নিয়েই অভিনয় করেন গোবিন্দ।

কিন্তু মুক্তির কয়েক দিন আগে সিনেমাটি থেকে গোবিন্দর অংশটুকু বাদ দিয়েছেন সিনেমাটির পরিচালক অনুরাগ বসু ও প্রযোজক অভিনেতা রণবীর কাপুর। এতে জুটি বেঁধে অভিনয়ও করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

আর এ বিষয়ে একাধিক টুইটের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন গোবিন্দ। তারপর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। সিনেমাটি থেকে গোবিন্দর অংশটুকু বাদ দেয়া ভুল হয়েছে বলে জানিয়েছেন রণবীর।

আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর। প্রচারণার সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে রণবীর বলেন, ‘দুর্ভাগ্যবশত গোটা ট্র্যাকটাই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আমার ও অনুরাগ বসুর ভুল। সিনেমাটি অনেক বড় হয়ে গিয়েছিল।

তাছাড়া ওই চরিত্রটিও পুরোপুরি বদলে গেছে। এটা খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হয়েছে। গোবিন্দর মতো একজন কিংবদন্তি অভিনেতার প্রতি এটা অন্যায়। কিন্তু সব কিছুই সিনেমার প্রয়োজনে করতে হয়েছে। ’

এর আগে পরিচালক অনুরাগ বসু বলেন, ‘প্রথমদিকে কিছুদিন কাজ করেছিলাম। কিন্তু তারপর গল্পে কিছু পরিবর্তন এসেছে। তাই গোবিন্দর অংশটি বাদ পড়েছে। তবে একবার বলার সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যাওয়ায় তাকে অসংখ্য ধন্যবাদ। ’

বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৭/ ই-জাহা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে