,

ব্যাংকার মায়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

news-image

অনলাইন ডেস্ক : ‘যার মা আছে, সে কখনও গরীব নয়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের এই কথাতেই বোঝা যায় সন্তানের কাছে মায়ের মূল্য কতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন ব্যাংককর্মী মায়ের এমন এক ছবি ভাইরাল হয়েছে যা দেখলে চোখ জলে ভরে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। ভারতীয় এই মা পেশায় একজন ব্যাংককর্মী।

গত মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন স্বাতী নামে মধ্যবয়সী ওই নারী। সেখানে তিনি অফিসে কম্পিউটারে মগ্ন, আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট্ট ছেলে।

পোস্টে স্বাতী লিখেছেন, ‘মেঝেতে কোনো শিশু শুয়ে নেই। আমার মনটা ওখানে পড়ে রয়েছে। ওর খুব জ্বর। অন্য কারও কাছে থাকতে রাজি হচ্ছিল না। অনেক কাজ, তাই ছুটিও নিতে পারিনি। কিন্তু জানতাম, আমাকে দুটো দিকই সামলাতে হবে। ‘

এখানেই শেষ নয়। শেষে স্বাতী লিখেছেন, ‘এই পোস্ট সেই সব মন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য, যারা বিধানসভায় ঘুমোন। ‘

পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্যবার ‘লাইক’ এবং ‘শেয়ার’ হয়েছে স্বাতীর পোস্ট। শুধু নারীরা নন, অনেক পুরুষও স্বাতীর ‘সাহসী’ পোস্টের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ভারতের নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতেও তারা ছাড়েননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে