,

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু মুশফিকদের

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আরও প্রায় দেড় মাস বাকি। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজকে সামনে রেখে আজ (সোমবার) থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ২৯ জনের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ২৯ জনের মধ্যে প্রস্তুতি ক্যাম্পের শুরুর দিন উপস্থিত হয়েছেন ২২জন ক্রিকেটার।

বাকি সাতজনের মধ্যে তামিম ইকবাল গিয়েছেন ইংল্যান্ডে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। রুবেল হোসেন ইনজুরির কারণে ক্যাম্পে উপস্থিত হতে পারেননি। বাকি ৫ জন রয়েছেন এইচপি ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফরে।

সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ফিটনেস কোচ মারিও ভিল্লাভারয়নের কাছে রিপোর্ট করেন মুশফিক-সাকিবরা। এরপর ক্রিকেটাররা কিছুক্ষণ সময় কাটান জিমনেসিয়াম। মূলতঃ এ সময় ক্রিকেটারদের ফিটনেস লেভেল দেখেন কোচ ভিল্লাভারায়ন। এরপর বাকি সময়টা তারা কাটিয়েছেন ইনডোরে। মাঠেও কিছুক্ষণ ওয়ার্মআপ করেছেন ক্রিকেটাররা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে আসার পর ২২ দিনের ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। এই ২২ দিনের মধ্যে ছিল ঈদ-উল ফিতর। সব মিলিয়ে পরিবার এবং বিভিন্ন জায়গায় বেড়ানোর মাধ্যমে ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। ২২ দিনের বিশাল বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস সম্পূর্ণ ঠিক থাকার কথা নয়।

এ কারণেই প্রস্তুতি ক্যাম্পের শুরুতেই থাকছে ফিটনেস ট্রেনিং। মারিও ভিল্লাভারায়নের দায়িত্ব আগামী দুই সপ্তাহে ক্রিকেটারদের ফিটনেস ঠিক করা। এরপর ২৮ জুলাই থেকে সম্ভবত কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু হবে ব্যাট-বলে ক্রিকেট অনুশীলন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা