,

হলি আর্টিজান মামলার আসামি রাজীব গান্ধী রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গুলশানের হলি আর্টিজান মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডির থানাধীন রাইফেল স্কায়ের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং অপর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ পরিদর্শক মোদ্দাসের কায়সার বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা