,

জিএসপির নতুন তালিকায় বাংলাদেশের নাম নেই

news-image

ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় (জিএসপি) স্থগিতাদেশ জারি করে তখনকার ওবামা প্রশাসন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তন হলেও বাংলাদেশের বিরুদ্ধে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশের নাম। সম্প্রতি বার্ষিক জিএসপি পর্যালোচনার সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআর। ঘোষণায় জিএসপির সুবিধা পাওয়া নতুন পণ্য ও দেশের বিস্তারিত বিবরণসহ তালিকা প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশের নাম নেই।

অন্যদিকে এ সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, একুয়েডর, তুরস্ক, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, মিসর ও কাজাখাস্তান। নতুন জিএসপি কার্যক্রমের আওতায় ১ জুলাই থেকে এ সুবিধা পাচ্ছে দেশগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা