,

ছক্কা মারার পরই আউট তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সূচনটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবালের। ছয় বছর পর এই আসরে খেলতে গিয়ে এসেক্স ঈগলসের জার্সিতে প্রথম ম্যাচে এক রকম ব্যর্থই হয়েছেন তিনি। ভালো কিছু করার ইঙ্গিত দিয়েও তেমন সাফল্য পাননি এই বাঁহাতি ব্যাটসম্যান।

আজ রোববার কেন্ট স্পিটফায়ার্সের বিপক্ষে তামিম ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৭ বলে ৭ রান করে সাজ ঘরে ফিরে যান। এসেক্সের দলীয় রান তখন ২৮।

ওপেনিংয়ে ব্যাট করতে তামিম প্রথম বলে এক রান নেন। পরের চার বলে তিনি কোনো রান নিতে পারেননি। কিন্তু ওভারের ষষ্ঠ বলে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু এর কিছুক্ষণ পরই সাজ ঘরে ফিরে যান তিনি।

তামিম ভালো করতে না পারলেও তাঁর দল এসেক্স যথেষ্টই ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে। চোপড়া (৪৭), রবি বোপারা (৪৫) ও অধিনায়ক রায়ান টেন ডেসকাটের (৩৮) তিনটি আক্রমণাত্মক ইনিংসের ওপর ভর করে এসেক্স ৮ উইকেটে ১৬৬ রান করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের