,

বাবা-মাকে পিটিয়ে অপহরণ করা কলেজছাত্রীকে উদ্ধার

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা সেই কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর সুধারামের টেলিভিশন স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি হেলাল উদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (০৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকার বাড়ি থেকে জোরপূর্বক ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এরআগে এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার (১০ জুলাই) জেলা আদালতে তাদের পাঠানো হবে।

প্রসঙ্গত, অপহরণের শিকার ছাত্রীর বাবা আবুল কাশেম বাদী হয়ে রোববার হেলাল উদ্দিনকে প্রধান করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। অপহৃত ছাত্রী ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের