,

বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় কিশোরীকে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগহাল গ্রামের আছকর আলীর মেয়ে রেহানা বেগমকে (১৯) কুপিয়ে হত্যা করেছে একই ইউনিয়নের আশ্রয়গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়া।

রবিবার উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগহাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। মূলত বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় একই ইউনিয়নের আশ্রয়গ্রামের লাল মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগহাল ইউনিয়নের আছকর আলীর নিজ বাড়িতে বিকাল ৪ টার দিকে কিছু দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করে রেহানা বেগমকে কুপিয়ে হত্যা করে। এসময় বাধা দিতে গেলে রেহানার বাবা আছকর আলীকে ও কুপিয়ে আহত করা হয়। আশেপাশের চিৎকারে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনাস্থলে যান। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেহানার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে।

এদিকে নিহত রেহানার বাবা আছকর আলীর বরাত দিয়ে পুলিশ জানায়- একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। রেহানা রাজি না হলে সে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো। রবিবার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে রেহানাকে মারধর শুরু করলে তার বাবা আছকর আলী বাধা দিলে তাকেও মারধর করে। একপর্যায়ে রকিব রেহানাকে জবাই করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মালিক বিবার্তাকে জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এবিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার ওসিবিনয় ভূষণ রায় বিবার্তাকে জানান- লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি বুঝা যাবে। তবে তদন্ত করে এঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের