,

শহীদের বিরুদ্ধে বিসিবিতে ফারজানার অভিযোগ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বামীর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লিখিত অভিযোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটার শহীদের স্ত্রী ফারজানা আকতার। রবিবার দুই ছোট সন্তানকে নিয়ে বিসিবি সভাপতি বরাবর তিনি লিখিত অভিযোগ দিয়েছেন মিরপুরে বিসিবির কার্যালয়ে।

এরপর সাংবাদিকদের ফারজানা বলেছেন, ‌‘বিসিবিকে জানানো হয়েছে। বিসিবি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ওরা ওর বাবাকে (শহীদ) ডেকে সব সমস্যার সমাধান করে দেবে বলেছেন।’

ফারজানা তার অভিযোগে জানিয়েছেন, ২০১১ সালে দুজনের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন শহীদদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবে সংসার ছিল সুখের। কিন্তু ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে শহীদ বদলে যেতে শুরু করেন। এ সময় একাধিক নারী ভক্তের সঙ্গে শহীদের ঘনিষ্ঠতা হয়েছে বলে দাবি ফারজানার।

এ নিয়ে সাংসারিক অশান্তি চরমে উঠলে বাধ্য হয়ে ফারজানা মুন্সিগঞ্জে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়েছে। এ কারণে বিসিবির দ্বারস্থ হয়েছেন তিনি। ফারজানার অভিযোগ, তাদের ১১ মাস বয়সী মেয়ে আরোহীকে এখনো শহীদ কোলে পর্যন্ত নেননি। অন্য সন্তান আরাফের বয়স আড়াই বছর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের