মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায়  আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা : প্রতিবাদে সংবাদ সম্মেলন

news-image

কসবা প্রতিনিধি : আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এ্যাডভোকেট এনামুল হক কাজল মন্ত্রীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তি অপপ্রচার ও মানববন্ধন করে বিষোদগার করার প্রতিবাদে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা গতকাল ০৭ জুলাই শুক্রবার সকালে  কসবা প্রেসক্লাবে এক জনকীর্ন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ বায়েক শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, গত ২৬ জুন দুপুরে জনৈক এ্যাডভোকেট এনামুল হক কাজল নিজেকে ২০১৯ সালে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে ইউনিয়ন পরিষদের পাশে দাড়িয়ে কথাবার্তা বলে। কথার একপর্যায়ে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিষোদগার করে।

তিনি আইনমন্ত্রী আনিসুল হক কে নিয়ে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর অদূরদর্শিতার ফসল বলে মন্তব্য করে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নমিনেশন পাবেন। অন্যথায় এর জন্য প্রধানমন্ত্রীকে জবাবদিহীতা করতে হবে। তার এ সমস্ত কুরুচিপূর্ন কথায় এবং একজন সৎ মন্ত্রী সম্পর্কে মন্তব্যের ফলে স্থানীয় জনগন ও নেতাকর্মীরা প্রতিবাদ করে এবং মারমুখি হয়ে উঠে। তখন কাজল এ বিষয়ে ক্ষমা চায় এবং পুনরায় আইনমন্ত্রীর প্রশংসা করে। এ বিষয়ে কসবা থানায় তার বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী নং ৮৯০ তাং-২৬-০৬-১৭।
আওয়ামী লীগ নেতা আজমল হোসেন বলেন, বিনা কারনে কোনো দায়িত্ববান মানুষ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে পারেনা। কাজল কুৎসা রটনা ঢাকবার জন্য মানবন্ধন সহ নানা কৌশল অবলম্বন করছে। যুবলীগ নেতা আল আমিন বলেন সরকার মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে ২০ কোটি টাকার  মূল্যের বাড়ি দিয়েছে। আবার সে-ই অকৃতজ্ঞের মতো কথা বলে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন; পাগলের মতো কথাবার্তা বলে সে নিজেকে হালকা করছেন জনগনের কাছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কাজলকে উন্মাদ ও পাগল বলেও তিরস্কার করেন।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা