,

অর্থের লোভে পাকিস্তানে রোনালদিনহো!

news-image

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসের উপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফর থেকে বিরত আছে টেস্ট খেলুড়ে দলগুলো। এমনকি পাকিস্তানের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিদেশি অনেক তারকা ক্রিকেটারও। এমন অবস্থায় যেন ঈদের চাঁদ হাতে পেলো পাকিস্তান। দু’টি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে পাকিস্তান পৌঁছেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহোসহ আট তারকা ফুটবলার।

তবে এমনি এমনি পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই দু’টি প্রীতি ম্যাচে অংশ নিচ্ছেন না সাবেক এই আট ফুটবল তারকা। এই দু’টি ম্যাচ খেলার বিনিময়ে তারা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ।

পাকিস্তানকে ফুটবলকে জনপ্রিয় করার লক্ষ্যে এই দুই ম্যাচের আয়োজন করছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। এই দুই ম্যাচে অংশ নেওয়ার জন্য রোনালদিনহোকে ছয় লাখ মার্কিন ডলার দিচ্ছে পাকিস্তানের একটি বেসরকারী প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ৮৭ লাখ ৫০ টাকা পাবেন ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী তারকা। রোনালদিনহো ছাড়া বাকি সাত তারকা পাবেন তিন থেকে চার লাখ মার্কিন ডলার করে। এই ম্যাচের টিকেটগুলো অবশ্য বিক্রি হচ্ছে চড়া দামে। স্টেডিয়ামে ঢুকতে হলে পাকিস্তানিদের গুণতে হবে ২০০০ থেকে ৩০ হাজার রুপি।

পাকিস্তান পৌঁছানোর পর আয়োজকদের সঙ্গে রোনালদিনহো।

রোনালদিনহো ছাড়াও পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলারদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রায়ান গিগস, ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস, নেদারল্যান্ডের জর্জ বোয়ার্তে, ফ্রান্সের সাবেক তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা এবং পর্তুগালের সাবেক তারকা লুইস বোয়া মোর্তে। শনিবার সকালে পাকিস্তান সেনাবাহিনীর জেটে চড়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন তারা।

এই দু’টি প্রদর্শনী ম্যাচে রোনালদিনহো এন্ড ফ্রেন্ডস গ্রুপের নেতৃত্ব দেবেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। খেলোয়াড় এবং পুরো ইভেন্টে নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান আর্মিকে। শনিবার (আট জুলাই) করাচির আব্দুল ছাত্তার ইধি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। রোববার লাহোরে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের