,

কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আগামী ১০ জুলাই তার শারীরিক চেকআপের জন্য কলকাতায় যাচ্ছেন। আর ফিরবেন ১৩ জুলাই। গতকালএই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান এ সব তথ্য। তার সঙ্গী থাকবেন পুত্র আব্রাম খান জয়। ঢাকায় ফেরার পর বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে বিষয়ভিত্তিক একটি পারফর্ম করারও বিষয়েও কথাবার্তা চলছে। সেটিও ঢাকায় ফিরে অপু নিশ্চিত হবেন।

তিনি বলেন, ‘জয়ের বয়স এখন নয় মাস। আর জয় তো সিজারের মাধ্যমে হয়েছে। যার কারণে আমাকেও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে। এছাড়া আমি যেহেতু নিয়মিত জিম করছি। আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাচ্ছি। তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কী হবে? সে সব বিষয় নিয়েই চিকিৎসকের সঙ্গে কথা বলব। কারণ আমি পুরোদমে জিম কিংবা ফিটনেস ঠিক রাখার জন্য যা যা করণীয়, তা ইতোমধ্যেই শুরু করে দিয়েছি।’

কথা প্রসঙ্গে অপু আরও জানান, এসব কারণে আগামী এক মাস তিনি আর তার দর্শক, ভক্ত, সাংবাদিকদের সামনেও আসবেন না। কারণ এ সময়টা পুরোপুরি নিজেকে দেয়ার পরিকল্পনা করেছেন তিনি। নিজেকে প্রস্তুত করেই সাময়িক এ আড়াল ভাঙবেন এ নায়িকা।

তবে এবারই প্রথম নয়। পুত্র আব্রাম খান জয়ের জন্মের সময় দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন তিনি। ফিরে এসেই শাকিব খানের সঙ্গে বিয়েসহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন।

এদিকে ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ঈদে মুক্তিপ্রাপ্ত অপর দুই চলচ্চিত্র যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ও ‘বস ২’ এর সাথে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। আর আগামী ১৪ জুলাই থেকে ‘রাজনীতি’ ছবিটি ঢাকাসহ দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানা গেছে।প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে