,

নানির কোলে তৈমুর

news-image

বিনোদন ডেস্ক : পাতৌদি পরিবারের ভবিষ্যৎ কর্ণধার তৈমুর আলি খান। বাবা সাইফ আলি খান ও মা কারিনা কাপুর বলিউডের তারকা অভিনয়শিল্পী হওয়ার ‘মজা’ বুঝতে পারছে শিশু তৈমুর। তাই নিজের নানির কোলে বেশ মানিয়ে নিয়েছে সে। জুম টিভির খবরে প্রকাশ, মা কারিনা কাপুর বর্তমানে একটি অনুষ্ঠানের উদ্বোধনের জন্য রয়েছেন মালয়েশিয়া। তাই এই শনিবার নানি ববিতা শিবদর্শনীর কোলেই কাটাতে হয়েছে তৈমুরকে।

জন্মের পর থেকেই তাকে নিয়ে সাইফিনা ভক্তদের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। তার বেশিরভাগ ছবিই প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। সম্প্রতি আবারও একটি ছবি, বহুদিন ধৈর্যের পর তুলতে সমর্থ হয়েছে পাপারাজ্জির দল। ছবিতে দেখা যায়, তৈমুরের পরনে ছিল সাদা রঙের কলার টি-শার্ট ও হালকা নীল রঙের প্যান্ট। অন্যদিকে তার নানির পরনে ছিল সাদা রঙের অ্যাপ্রোন। তার তুলতুলে গালের কারণে অনেকেই তাকে কারিনার ছোট সংস্করণ বলে দাবি করছে।

ছেলেকে একা রেখে এখন ‘শেফ’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন সাইফ আলি খান, যা মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ৬ অক্টোবর। তার আগে ‘কালাকান্দি’ শিরোনামের সাইফের আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। তারকায় ঠাসা ‘কালাকান্দি’ চলচ্চিত্রটির গল্প সাইফকে মাথায় রেখেই লিখেছিলেন পরিচালক। এ ছাড়া বছরের শেষে ‘বাজার’ শিরোনামে একটি চলচ্চিত্র নিয়ে পর্দায় হাজির হবেন সাইফ। ২০১৮ সালে সাইফের রয়েছে জোড়া ধামাকা। জনপ্রিয় ‘রেস’ চলচ্চিত্রের তৃতীয় কিস্তি এবং ক্যাটরিনার সঙ্গে ‘রাত বাকি’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, কারিনার হাতে রয়েছে দুটি চলচ্চিত্র। কারিনার বোন রেহা কাপুরের প্রযোজনায় ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে কারিনা ছাড়াও আরো রয়েছেন সোনম কাপুর, সারা ভাস্কর ও শিখা তালসানিয়া। এ ছাড়া ফারহান আক্তারের প্রযোজনায় ‘বোম্বে সামুরাই’ চলচ্চিত্রে ফারহানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কারিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা