,

এবার ক্রিকেটার শহীদের স্ত্রী বিসিবিতে এসে যা বললেন!

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ক্রিকেটার শহীদ ও তার স্ত্রী ফারহানা আকতার কে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কয়েকবার ক্রিকেটার শহীদের বিরুদ্ধে অভিযোগও করেছেন তার স্ত্রী। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে স্বামী জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী ফারহানা আকতার।

আজ (রোববার) বিসিবি ভবনে অভিযোগ জমা দিতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।

ফারজানা অভিযোগ করে বলেন, ‘শহীদের বিয়ের পর থেকে গত দুই বছর ধরে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পরে। যা নিয়ে কথা বলে নানানভাবে ফারজানার উপর নির্যাতন চালায়। ’

এমনকি গত দুই বছর ধরে একসাথে বসবাসও করছে না তারা দু’জন। এমনকি পরিবারও তাকে নানাভাবে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মূলত বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই মূলত শহীদের স্ত্রী আজ বিসিবি ভবনে এসেছেন। সাথে করে নিয়ে এসেছেন দুই সন্তান আরাফ (৩) ও আরহীকে (১১ মাস)।

বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে তার স্ত্রীকে বোর্ডে যেতে নিষেধ করেন এবং বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বেড় করে দেয়ার অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা