,

চিকুনগুনিয়া আক্রান্তদের কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিধনে কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।একই সঙ্গে যেসব স্থানে আবর্জনা জড়ো করে রাখা হয়েছে তা পরিষ্কার এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির প্রশ্নে রুল জারি করেছে আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।

এছাড়া চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুজাউদৌলা আকন্দ চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে হাইকোর্টে রিট করেন। শুনানিতে তাকে সহায়তা করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র ধর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা