,

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর নিষেধাজ্ঞা নেই, আছে শর্ত’

news-image

যশোর প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেবো।

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে রবিবার সকালে যশোরের রাজারহাটে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস। এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিস্কার, সেটাই আমরা বলেছি।

বিরোধী নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।

এসময় তার সঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা