,

শপথ গ্রহণ করলেন ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ফেরদৌস চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শনিবার সন্ধ্যায় এফডিসিতে তিনি শপথ গ্রহণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান সভাপতি মিশা সওদাগর।

জানা গেছে, শুটিং ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি এতোদিন শপথ নিতে পারেননি। ফেরদৌসের শপথ অনুষ্ঠানে জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক ও আলমগীর। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন অঞ্জনা, রিয়াজ, পপি ও জায়েদ খান।

শপথ গ্রহণ শেষে ফেরদৌস বলেন, ‘আমরা যাঁরা নির্বাচিত হয়েছি, তাঁরা সবাই চলচ্চিত্রশিল্পী ও চলচ্চিত্রশিল্পের স্বার্থে কাজ করব। নতুন কমিটির সঙ্গে আজ থেকে আমার যাত্রা শুরু হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আমাদের চলচ্চিত্রের এখন সবচেয়ে বড় যে সমস্যা, হচ্ছে যৌথ প্রযোজনা সংক্রান্ত। আমরা কিন্তু যৌথ প্রযোজনার পক্ষে। কিন্তু সেখানে যেন অবশ্যই আমার দেশের শিল্পের স্বার্থ সমুন্নত থাকে। সবাই নীতিমালা মেনেই সমন্বয় করে কাজ করব। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে