,

‘কখনোই বিয়ে করব না’

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় খান্না। সর্বশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিশুম সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। গতকাল (৭ জুলাই) মুক্তি পেয়েছে এ অভিনেতার মম সিনেমাটি।

এদিকে বয়স চল্লিশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি অক্ষয় খান্না। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়েন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেতা।

অক্ষয় খান্না বলেন, ‘আমি কখনোই বিয়ে করব না। একা থাকতে চাই। আমি কিছুদিনের জন্য সম্পর্কে জড়াতে পারি কিন্তু সারা জীবনের জন্য নয়। এতদিন একটি সম্পর্কে থাকা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। আমি জানি অন্যদের কাছে এটি স্বাভাবিক কিন্তু আমার কাছে না। আমি চাই, ইচ্ছে করলেই এক সম্পর্ক থেকে বের হয়ে আমাকে অন্য সম্পর্কে জড়াতে দেয়া হবে।’

বিষয়টি ব্যাখ্যা দিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি বিশ্বাস করি, দুজন মানুষ ততক্ষণ সম্পর্কে থাকবে যতক্ষণ তারা সম্পর্কটি নিয়ে সুখী। কিন্তু যখন তারা সম্পর্ক নিয়ে সুখে থাকবেন না তখন ছেড়ে যাওয়ার অপশন থাকা উচিৎ। তবে ছেড়ে যাওয়ার বিষয়টি বিচ্ছেদের মতো হওয়া উচিৎ নয়, এটি যেন একসঙ্গে থাকার মতোই সুন্দর হয়।’

অক্ষয় খান্না অভিনীত পরবর্তী সিনেমা ইত্তেফাক। এতে আরো অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহা। ধর্ম প্রোডাকশন ও রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন অভয় চোপড়া। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডেরইত্তেফাক সিনেমার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। আগামী ৩ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের