,

শুটিং না করেই কপিলের সেট ছাড়লেন শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। সিনেমাটির প্রচারণার জন্য জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এ হাজির হয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু শুটিং না করেই ফেরত আসতে হয়েছে তাকে।

পূর্ব নির্ধারিত সময় মতো গতকাল (৭ জুলাই) শুটিংয়ের জন্য কপিল শর্মা শোয়ের সেটে হাজির হন শাহরুখ। কিন্তু হঠাৎ করেই কপিল শর্মা অসুস্থ হয়ে পড়লে শুটিং বন্ধ করা হয়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্যমতে প্রতিবেদনে বলা হয়, শুটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন শাহরুখ। কিন্তু তাকে শুটিং না করেই ফেরত যেতে হয়েছে কারণ কপিল অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং শুটিং করার মতো পরিস্থিতি ছিল না। তার সহকর্মীদের সঙ্গে চিত্রনাট্য পড়ার সময় কপিল জানান, তিনি অস্বস্তিবোধ করছেন এবং চেক আপ করানোর জন্য হাসপাতালে যান এবং সেখানে ভর্তি হন। তবে পরবর্তী সপ্তাহে পুনরায় শুটিংয়ের সময় নির্ধারণ করা হবে।

কয়েক সপ্তাহ আগে রক্তে শর্করা কমে যাওয়ায় ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল শর্মা।

এদিকে শাহরুখ ছাড়াও আনুশকা শর্মা ও জব হ্যারি মেট সেজাল সিনেমার পরিচালক ইমতিয়াজ আলীও কপিল শর্মা শোয়ের শুটিং করতে এসেছিলেন বলে জানা যায়।

জব হ্যারি মেট সেজাল সিনেমার গল্পে দেখা যাবে-সেজালের জন্য বাগদানের আংটি খুঁজতে গিয়ে নিজের ভালোবাসা ও সম্পর্কের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারে হ্যারি। অন্যদিকে হ্যারির সংস্পর্শে এসে স্বাধীনতা, নিরাপত্তা ও প্রশান্তি খুঁজে পায় সেজাল। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইউরোপে সম্পন্ন হয়েছে। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের