,

ষোড়শ সংশোধনী বাতিলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই সংবিধানে ষোড়শ সংশোধনী এনেছিল। সুপ্রিম কোর্ট তা বাতিল করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এই মন্তব্য করেন।

গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না; বরং তা আগের মতোই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত থাকবে।

এ বিষয়ে শনিবারের আলোচনায় মওদুদ বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা হবে।

সরকার নিম্ন আদালতের ওপর প্রভাব বিস্তার করছে মন্তব্য করে মওদুদ আরো বলেন, নিম্ন আদালতের সব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর অর্পিত না হওয়া পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের