,

জন্মদিনে নিজেকেই গাড়ি গিফট রণবীর সিংয়ের

news-image

বিনোদন ডেস্ক : নিজের ৩২তম জন্মদিনে নিজেকেই গাড়ি গিফট করেছেন বলিউডের তারকা স্টার অভিনেতা রণবীর সিং। আর সেই ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায় যেখানে দেখা গেছে গাড়ির প্রথম যাত্রায় রণবীর সঙ্গী করেছেন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে।

‘অ্যাস্টন-মার্টিন’ গাড়িটি কিনেছেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। এই ব্র্যান্ড নিউ গাড়ি নিয়েই বুধবার নিজের জন্মদিন সেলিব্রেট করতে দীপিকাকে সঙ্গী করে লম্বা রাইডেও বেড়িয়ে পড়েন রণবীর সিং।

আর তখনই পাপারাৎজিদের খপ্পরে পড়েন এই যুগল। এরপরই সবার সামনে আসে রণবীরের নতুন গাড়ি, ধবধবে সাদা রঙের অ্যাস্টন-মার্টিনের ছবি।

ড্রাইভিং সিটে বসে আছেন রণবীর নিজেই, পাশের সিটেই দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে ছবিটি।

অন্যদিকে বলিউডের অনেক তারকা বলছেন, ‘অ্যাস্টন-মার্টিন’ নাকি রণবীরের ‘দ্বিতীয় প্রেমিকা’। একটা সময় রাতদিন এই গাড়িরই স্বপ্ন দেখতেন তিনি। অবশ্য এই বিষয়ে কোনও বাড়তি উচ্ছ্বাস সামনে আনেন নি রণবীর।

এদিকে, রণবীর সিংয়ের ৩২তম জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্রিকেট ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। এছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, সোফি চৌধুরী সহ আরও অনেকে রণবীর সিংকে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের