,

বিশ্ব রেকর্ডের সামনে মিতালি

news-image

স্পোর্টস ডেস্ক : পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার, এটা সবাই জানেন। তবে একই ফরম্যাটে নারী ক্রিকেটের সর্বাধিক রানের মালিকের কথা জিজ্ঞেস করলেই সবাই উইকি খোঁজায় ব্যস্ত হয়ে যাবেন।

নারীদের ওয়ানডে ক্রিকেটেও এবার ভারতের দখলেই আসছে এই রেকর্ড। নারী বিশ্বকাপে আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রান করলেই শার্লট এডওয়ার্ডসকে টপকে যাবেন ভারত অধিনায়ক মিতালি। আর ৪১ রান করলেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করবেন তিনি।

১৯১ ম্যাচে ৫৯৯২ রান করে এই মুহূর্তে নারীদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান প্রাপক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডওয়ার্ডস। ব্রিটিশ ব্যাটসম্যানের থেকে ১০ ম্যাচ কম খেলে মিতালির ব্যাট থেকে এসেছে ৫৯৫৯ রান।

প্রোটিয়াদের বিরুদ্ধেই উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট পেয়েছেন বাংলার ঝুলন গোস্বামী। এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচেই মাইলস্টোন গড়ার পথে ফের কোনো এক ভারতীয়।

চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় পেয়ে লিগ তালিকায় দু’নম্বরে আছে মিতালি অ্যান্ড কোং৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেই শেষ চারে জায়গা করে নেবে ভারত। চার ম্যাচে দু’টিতে জিতে প্রোটিয়ারা পাঁচ নম্বরে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের