,

হলি আর্টিজানে হামলার ‘পরিকল্পনাকারী’সহ চারজন গ্রেপ্তার

news-image

রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী ও নব্য জামা’আতুল মুহাজিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সোহেল মাহফুজসহ চারজনকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মুজাহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার পুস্করিনি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।’

এদের মধ্যে সোহেল মাহফুজ রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী বলে জানান এসপি। তিনি আরো জানান, এ ব্যাপারে পরে বিস্তারিত আরো জানানো হবে।

গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।

সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা