বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিনেও গাইবান্ধার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ফল অভিযান

news-image

তৃতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভুক্ত আসামি ও নৌ ডাকাত গ্রেফতারে গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। তবে এ অভিযানেও জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (৮ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত।
২ ঘন্টায় গাইবান্ধার দিঘলকান্দি চরসহ কয়েকটি চরে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোথাও কিছু না মেলায় অভিযান শেষ করা হয়।
অভিযানের নেতৃত্ব থাকা গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। ফলে অভিযান শেষ করা হয়।’
সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে।’
অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেয়।
এর আগে, মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। সে অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। তবে মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। শুকুরের পাঁচ ভাইদের নামে ডাকাতির মামলা রয়েছে।
এরপর বৃহস্পতিবার (৬ জুলাই) দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ অভিযানে কোনও জঙ্গি আস্তানার খোঁজ বা কাউকে আটক করতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু