,

গালি দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লর্ডস টেস্টর প্রথম দিনে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে গালি দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রোটিয়া পেসার কাগিসু রাবাদা। পাশাপাশি তার ম্যাচ ফি এর ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে। ফলে আগামী টেস্টে খেলতে পারবে না এই তারকা পেসার।

শুক্রবার রাবাদা তার অপরাধ স্বীকার করে নিয়েছে। পাশাপাশি মেনে নিয়েছেন জরিমানা ও নিষেধাজ্ঞা। সে কারণে, কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লডর্স টেস্টের প্রথম দিন দলীয় ১৯০ রানে বেন স্টোকসকে আউট করেন রাবাদা। ৫৬ রানের মাথায় উইকেটের পেছনে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টোকস। আউট হওয়ার পর পরই বুনো উল্লাস করেন রাবাদা। পাশাপাশি বেন স্টোকসকে উদ্দেশ্য করে বাজে ভাষা ব্যবহার করেন। তিনি যে বাজে ভাষা ব্যবহার করেছেন সেটা স্ট্যাম্পের পাশে থাকা মাইক্রোফোনে ধরা পড়ে। তার এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে নামের পাশে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট যোগ হয়েছে।

আইসিসির নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে সে এক ম্যাচ নিষিদ্ধ হবে। এর আগে গেল ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা। গতকাল আরো একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট চারটি পয়েন্ট হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাবাদা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের