,

এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন ৩ গুণ বেড়েছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সদ্যসমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে (প্রথম ১০ মাসে) এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে নয় হাজার ৪৪২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে এক হাজার ৩৮৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে আরও জানানো হয়, বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে তিন হাজার ৫৭৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর মধ্যে গত ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার ৪২৪ কোটি টাকা লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স নিয়েছে। একই সময়ের মধ্যে সারাদেশে এজেন্ট ব্যাংকিং হিসাবধারীর সংখ্যা সাত লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, কোন ব্যাংকের শাখা নেই- এমন পল্লী এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বিধিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সালের সর্বশেষ ৬ জানুয়ারি সার্কুলার জারির মাধ্যমে গ্রাম ও শহরাঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দেয়া হয়। এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণের কৃষি ও এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের