,

কুড়িগ্রামে শতাধিক গ্রাম প্লাবিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলাসহ নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চলের শতাধিক গ্রাম। এতে করে পানিবন্দি হয়েছে চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ।

এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষজন নৌকা ও কলাগাছের ভেলায় যাতায়াত করছে। নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট। পানিবন্দি মানুষদের জন্য কুড়িগ্রামে এখনও ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, আমার ইউনিয়নের নয়াডারা, অনন্তপুর, বাবুরচর, চরগুজিমারী ও চর দাগারকুটিসহ ১০ গ্রামের প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম জানান, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের চরাঞ্চলের ৩৩টি কমিউনিটি ক্লিনিকে পানি উঠলেও এখানে সাধ্যমতো চিকিৎসা সেবা আমরা অব্যাহত রেখেছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের