,

‘টিউবলাইট’র জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ভাইজান’খ্যাত তারকা সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। এ তারকার গ্রহণযোগ্যতা মাথায় রেখে মোটা অঙ্কে চলতি বছরের বহুল প্রতীক্ষিত টিউবলাইট সিনেমার স্বত্ব কিনেছিলেন পরিবেশকরা।

কিন্তু ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। এ জন্য ক্ষতির মুখে পড়তে হয় পরিবেশকদের। তবে পরিবেশকদের এ ক্ষতি পুষিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্য মতে, এ নিয়ে সেলিম খানের সঙ্গে দেখা করবেন পরিবেশকরা। সেলিম খান ও সালমান চিন্তা করেছেন ক্ষতিপূরণ বাবদ ৫০-৫৫ কোটি রুপি ফেরত দেবেন। যাতে করে পরিবেশকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন মুক্তি পায় টিউবলাইট সিনেমাটি। ঈদে মুক্তিপ্রাপ্ত সালমানের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে কম ব্যবসা করেছে সিনেমাটি। দুই সপ্তাহে সিনেমাটির আয় মাত্র ১১৪.৫০ কোটি রুপি।

টিউবলাইট সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে