,

নিজেকে বাঁচাতে ছেলেকে ধরিয়ে দিয়েছি : ইভানের বাবা

news-image

ধর্ষণের ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে নিয়ে টানাটানি করতে থাকে। তাই আমি নিজেকে বাঁচাতে ছেলে ইভানকে র‌্যাবের হাতে ধরিয়ে দিয়েছি। ছেলে অপরাধী হলে শাস্তি পাবে, না হলে খালাস পাবে। এসব কথা বলছিলেন রাজধানীর বনানীর ধর্ষণ মামলার আসামি ইভানের বাবা বোরহান উদ্দিন।

শুক্রবার দুপুর দুইটার দিকে ইভানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক সুলতানা আক্তার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় ইভানের বাবা-মা ও স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। ইভানের বাবা কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সিটি কর্পোরেশন মার্কেটে মুদি দোকান চালাই। অথচ সবাই আমাকে কোটিপতি বলছেন। আমার ছেলে বিবাহিত। তার দুইটা বাচ্চা আছে। তার স্ত্রী সুন্দরী। সে কেন এ কাজ করতে যাবে।

ইভানের স্ত্রী বলেন, আমার স্বামী ষড়যন্ত্রে স্বীকার। তাকে ফাঁসানো হয়েছে।

এদিকে ইভানকে আদালতে কান্না করতে দেখা যায়। তিনি বলেন, আমি ষড়যন্ত্রের স্বীকার। মেয়েটি বিবাহিত।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা শিকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার সকালে  র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গত মঙ্গলবার রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীতে বাসায় ডেকে ইভান এক তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণী ধর্ষণের অভিযোগ এনে বুধবার বনানী থানায় ইভানের বিরুদ্ধে মামলা করেন।

 

jagonews24.com

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের