,

আমার জীবনে ক্যাটরিনাকে প্রয়োজন: রণবীর

news-image

 

বিনোদন ডেস্ক : প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ করেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এত দিনের প্রেমের সম্পর্ক হুট করে ভেঙে যাওয়ার কারণ হিসেবে মিডিয়ায় নানা কথা শোনা গেলেও এ নিয়ে নীরব থেকেছেন রণবীর-ক্যাটরিনা।

এ জুটির যখন ব্রেকআপ হয় তখন জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছিলেন তারা। ব্রেকআপের পর রণবীর-ক্যাটরিনা পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছিলেন। এ জন্য সিনেমাটির শুটিংও বন্ধ হয়ে যায় বলে খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত সিনেমাটির শুটিং সম্পন্ন করেন তারা।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বর্তমানে একসঙ্গে জাগ্গা জাসুস সিনেমার প্রচারণা করছেন রণবীর-ক্যাটরিনা। সিনেমার বিভিন্ন বিষয়ের পাশাপাশি ক্যাটরিনার সঙ্গে প্রেম ও ব্রেকআপ প্রসঙ্গেও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন রণবীর। ব্রেকআপের পর ক্যাটরিনার সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন হয়েছে কিনা তা জানতে চাওয়া হয় এ অভিনেতার কাছে।

এ প্রসঙ্গে রণবীর কাপুর বলেন, ‘কখনোই না। আজব প্রেম কি গজব কাহানি সিনেমার পর থেকে ক্যাটরিনার সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। তার সঙ্গে সৃজনশীল কাজের অংশ হওয়ার বিষয়টি আমি উপভোগ করি। আমরা আমাদের সেরাটা দেওয়ার উদ্দেশ্যেই কাজ করি। আমরা কখনোই আমাদের ব্যক্তিগত বিষয় শুটিং সেটে নিয়ে যায়নি। আর বিষয়টি এমনটাই হওয়া উচিৎ।’

এ অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র একটি ব্যয়বহুল মাধ্যম। অন্য ব্যক্তি এতে অর্থ ও সময় লগ্নি করে এবং শত শত মানুষ আপনার ওপর নির্ভরশীল। আর মিডিয়াতে যা লেখা হোক না কেন ক্যাটরিনার সঙ্গে আমার সবসময় ইতিবাচক সম্পর্কই ছিল।’

রণবীর মনে করেন, ক্যাটরিনা তার জীবনে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। ‘আমার জীবনে তাকে প্রয়োজন। একজন ব্যক্তি, অভিনয়শিল্পী হিসেবে আমার প্রতি তার ইতিবাচক প্রভাব রয়েছে এবং এটা থাকবে। পরস্পরের সাথে কথা বলব না, দেখা করব না এমনটা হবে না। শুধু আমি নয় ক্যাটরিনাও অনেক পরিশ্রম করেছে। এ সিনেমায় আমার মতো সেও খুবই গুরুত্বপূর্ণ। সে সাড়ে তিন বছর সিনেমার সঙ্গে রয়েছে। এ সিনেমার প্রযোজকের মতোই। তার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আমি তাকে সাধুবাদ জানায়।’ বলেন রণবীর।

জাগ্গা জাসুস সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। ২০১৪ সালে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে