,

রাজশাহীতে এবার মিলল ১২৫ গোখরা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এবার মারা হলো ১২৫টি বিষধর গোখরা সাপ। বৃহস্পতিবার রাতে জেলার তানোর পৌরসভার ভদ্রখন্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্না ঘরে সাপগুলো মারা হয়। তবে সবগুলোই বাচ্চা সাপ।

গৃহকর্তা আক্কাস আলী জানান, রাতে তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে গিয়েছিলেন। ওই সময় তিনি ঘরের মেঝেতে তিনটি গোখরা সাপের বাচ্চা দেখে আতঙ্কে চিৎকার দেন। এ সময় এগিয়ে যান আক্কাস আলী। পরে তার দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমান এগিয়ে যান।

তারা তিন জনে একে একে মেরে ফেলেন ওই তিনটি সাপ। এরপর রান্না ঘরের কোনায় থাকা গর্তের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে আরো সাপ। সেগুলোও মেরে ফেলেন তারা। এক পর্যায়ে প্রতিবেশীরাও তাদের সঙ্গে যোগ দেন। সবমিলিয়ে তারা ১২৫টি সাপ মেরেছেন। পরে গর্ত খুঁড়ে পাওয়া যায় সাপের ১৩টি ডিম।

আক্কাস আলী জানান, সাপগুলো এক থেকে দেড় ফুট লম্বা। কিছু কিছু আরো ছোট। কেবলই ডিম থেকে বেরিয়েছে। তারা মা সাপটিকে গর্ত থেকে পালিয়ে যেতে দেখেছেন। পুরোনো মাটির বাড়ি হওয়ায় ইঁদুরের গর্তে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে গোখরা। বাপ-মা মারা না পড়ায় এখন তার পরিবার আতঙ্কে। ভয়ে ছেলেমেয়েরা বাড়িতেই থাকতে চাইছে না বলে জানান আক্কাস আলী।

এলাকার কলেজছাত্র আল-আমিন জানান, চেঁচামেচি শুনে তারা দৌড়ে যান ওই বাড়িতে। তারপর যা দেখেন তাতে চোখ ছানাবড়া। দেখেন- ১২৫টি বাচ্চা সাপ মেরে ডালিতে রেখেছেন গৃহকর্তা। ঘটনার পর থেকে আক্কাস আলীর বাড়িতে সাপ দেখতে ভিড় জমান এলাকাবাসী। অনেকে মুঠোফোনে ছবিও তোলেন।

এর আগে গত মঙ্গলবার রাত ১১টার পর থেকে রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লার বাসিন্দা মাজদার আলীর শোয়ার ঘরে একে একে মারা হয় ২৭টি গোখরা। ওই বাড়িটিও পুরোনো মাটির বাড়ি। বৃহস্পতিবার সেখানে মারা পড়ে আরো একটি সাপ। এগুলোর সবগুলোই বাচ্চা সাপ। প্রতিটি লম্বায় আড়াই ফুটের মতো। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে