,

বাবা মেয়ের মধুর প্রহর

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আলগমীর এবার তার মেয়ে আঁখি আলমগীরের জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় টঙ্গীর পাইলট স্কুল মাঠে কমিউনিটি পুলিশ আয়োজিত ‘মাদক ও জঙ্গিবিরোধী কনসার্ট’ অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়ক আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কনসার্টে সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন চিত্রনায়িকা পপি, রিয়াজ, আঁখি আলমগীর, জায়েদ খান, সালমা ও বিউটি। অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন। উপস্থাপক অনুষ্ঠানে কে কে পারফর্ম করবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন, তা যখন একে একে বলছিলেন, দর্শকরা মনোযোগ দিয়েই তা শুনছিলেন।
যখন আঁখি আলমগীরের নাম ঘোষণা করা হয়, তখন মাঠভরা দর্শক একসঙ্গে শিল্পীর নাম নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। মনে হচ্ছিল দর্শক যেন তার নামটিই শোনার অপেক্ষায় ছিলেন। নিজের মেয়ের এই জনপ্রিয়তা দেখে বিস্মিত হলেন চিত্রনায়ক আলমগীর। সামনের সারিতে বসা খ্যাতনামা এই অভিনেতা ও পরিচালক পিছন ফিরে দর্শকদের দেখে নিলেন কয়েকবার। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তার কন্যা এতটা জনপ্রিয়। একটু পর আলমগীর আঁখিকে কাছে ডেকে বললেন, ‘আব্বু, বাসায় গিয়ে আজ দু’রাকআত নফল নামাজ পড়বে। আর তুমি জনপ্রিয়, এটা জানতাম। কিন্তু এতোটা জনপ্রিয়, আমার ধারণাই ছিলো না।’ বাবার কাছ থেকে এমন কথা শুনে কিছুটা সময় নিশ্চুপ ছিলেন আঁখি আলমগীর। এ যেন তার পাওয়া জীবনের সবচেয়ে সেরা কমপ্লিমেন্ট। এরপর আঁখি আলমগীর বলেন, ‘উপস্থাপক যখন আমার নামটি উচ্চারণ করলেন, তখন মাঠজুড়ে দর্শকের যে উচ্ছ্বাস, তা দেখেই আব্বু অবাক হয়ে গেলেন। আব্বু কাছে ডেকে আমাকে যা বললেন, এটাই আসলে আমার সঙ্গীত জীবনের সবচেয়ে বড় উপহার। কারণ আমার গানের সবচেয়ে বড় সমালোচক আমার আব্বু। সঙ্গীতে কোনোরকম ভুল করলে আব্বুর বকুনি খেতে হয়। আমার গায়কী নিয়ে তার প্রশংসা খুবই কম শুনেছি। নিজের চোখের সামনে আমার প্রতি দর্শকের ভালোবাসা দেখে কতোটা গর্বিত হলে আব্বু আমাকে কাছে ডেকে নফল নামাজের কথা বলতে পারেন, আমি তা অনুভব করলাম।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা