,

দীপিকার সঙ্গেই জন্মদিনের রাত কাটালেন রণবীর সিং

news-image
বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার ৩২ এ পা দিয়েছেন রণবীর সিং। নিজেই নিজেকে উপহার দিয়েছেন একটি অ্যাস্টন মার্টিন। বুধবার রাতে সদ্য কেনা গাড়ি নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে টহলও দিলেন দীপিকাকে সঙ্গে নিয়ে। যদিও এই আছে এই নেই। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটার নয়।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, জন্মদিনের সকালে রণবীরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন ভক্তেরা। নায়ক কাউকেই নিরাশ করেননি। ভক্তদের আনা কেক কাটেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন।
তাদের সম্পর্ক আছে কি নেই, এ নিয়েই একটা রমরমা ছবিও হয়ে যেতে পারে। এই রটল দু’জনের ছাড়াছাড়ি হয়েছে। পরের দিনই কোনো পার্টিতে হাত ধরাধরি করে এ যুগল হাজির। বলিউড ইন্ডাস্ট্রির ভিতরের খবর বলছে, দীপিকা হলিউডে কাজ করতে যাওয়ার সময় দু’জনের সম্পর্কের মধ্যে একটা ফাঁক এসেছিল বটে, তবে আপাতত তারা প্রেমেই মজে আছেন। জন্মদিনের রাতে ড্রাইভের পর রণবীর-দীপিকা ডিনারে যান বলেও জানা গেছে।
ক্যারিয়ারের বছর ছয়েকের মধ্যেই রণবীর নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে, প্রযোজকরা তার ভরসায় ছবিতে বিনিয়োগ করেন। রণবীর কাপুরের কৌলিন্য তার নেই, কিন্তু বক্স অফিসে নিজের ম্যাজিক প্রমাণ করেছেন তিনি। নরম-সরম চরিত্রের খোলসে যেমন ঢুকে যেতে পারেন, চরিত্রে উগ্রতা নিয়ে আসাতেও পারঙ্গম তিনি। তিনি সঞ্জয় লীলা বানসালির পছন্দের অভিনেতা। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’র পর এবার ‘পদ্মাবতী’তে তিনি রণবীরকে আলাউদ্দিন খিলজির মতো চরিত্রের চ্যালেঞ্জ দিয়েছেন। তাই শচীন টেন্ডুলকার তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘কিপ আপ ইওর ইনফেকশাস এনার্জি অ্যান্ড নেভার লেট ইট ডাই’। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা