,

টেন্ডুলকারকে টপকে বিশ্বরেকর্ড কোহলির

news-image
জ্যামাইকায় গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিলো তার ২৮তম সেঞ্চুরি। রান তাড়া করে এই নিয়ে ১৮বার সেঞ্চুরি করলেন কোহলি। ফলে ভারতেরই সাবেক মাষ্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে টপকে নয়া বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
রান তাড়া করে ওয়ানডে ক্যারিয়ারে ১৭ বার সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। শচীনের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে। টেন্ডুলকারের ১৭টি সেঞ্চুরিতে ভারত জিতেছিলো ১৪ বার। এখানেও টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। তবে বেশ আগেই। কোহলির ১৮টি সেঞ্চুরিতে ভারত এখন পর্যন্ত জয় পেয়েছে ১৬টিতে।
ওয়ানডেতে রান তাড়া করে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়স্থানে যৌথভাবে আছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি আছে শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।
ওয়ানডে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা:
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস সেঞ্চুরি
বিরাট কোহলি (ভারত) ১০৯ ১০২ ১৮
শচীন টেন্ডুলকার (ভারত) ২৪২ ২৩২ ১৭
তিলকরত্নে দিলশান (শ্রীলংকা) ১৩৮ ১১৬ ১১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৪ ১৩৯ ১১
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ২১৯ ২১০ ১০

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে