,

ধর্ষণের দায় স্বীকার ইভানের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে টিভি অভিনেত্রীকে ধর্ষণের মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন অভিযুক্ত বাহাউদ্দীন ইভান।

আজ শুক্রবার সকালে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় বাহাউদ্দীন ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে ইভান ওই তরুণীকে ঘর থেকে বের করে দেন। পরে এক পথচারীর সহায়তায় বনানী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন নির্যাতিত তরুণী।

বুধবার থেকে বাহাউদ্দিন ইভান (২৮) নামে ওই যুবককে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ওই তরুণীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, তার ডাক্তারি পরীক্ষার জন্য পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়।

তিনি আরও বলেন, ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হয়েছে। পরবর্তীতে এগুলো ল্যাবে পাঠানো হবে। টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের