,

দীপিকার সঙ্গে রণবীরের জন্মদিন উদযাপন

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেমের সম্পর্কের চর্চা বলিপাড়ায় নতুন নয়। প্রায়ই একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের। তবে সম্পর্ক নিয়ে এখনো লুকোচুরি করে যাচ্ছেন এ জুটি।

আজ, ৬ জুলাই অভিনেতা রণবীর সিংয়ের ৩২তম জন্মদিন। আর বিশেষ দিনটি তার কথিত প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে উদযাপন করেছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, জন্মদিনের রাতে রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গেছে। জন্মদিন উপলক্ষে একটি গাড়ি কিনেছেন রণবীর সিং। সাদা রঙের অ্যাস্টন মার্টিন ব্র্যান্ডের গাড়িটির মূল্য ৩.৩০ কোটি রুপি। সেই গাড়িতেই কথিত এ প্রেমিক যুগল ঘুরতে বেড়িয়েছিলেন। পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি তারা। ঠিকই তাদের ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। পরবর্তীতে রণবীর-দীপিকার এই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় দেখা যাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। সিনেমায় আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করছেন রণবীর। অন্যদিকে পদ্মাবতী চরিত্রে চরিত্রে অভিনয় করছেন দীপিকা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন শহিদ কাপুর। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের