,

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

news-image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ জুলাই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহী রহমান জানান, ২৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে সংবাদ সম্মেলনের সময় মন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে ঠিক করা হবে বলে জানান তিনি।

সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে এইচএসসির ফল ঘোষণার জন্য আগামী ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। ২৩ জুলাই রবিবার। আর ২৪ জুলাই সোমবার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক রয়েছে। সে কারণে রবিবারই প্রধানমন্ত্রীর সময় দেয়ার সম্ভাবনা বেশি।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৩ অথবা ২৪ জুলাই প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতির পরে তারিখ চূড়ান্ত করা হবে। বোর্ড থেকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এইচএসসির লিখিত পরীক্ষা গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৫ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শেষ হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর সময় পাওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে