,

‘চরিত্রহীন অভিনেত্রীরা নিজের ইচ্ছায় অন্যের শয্যাসঙ্গী হন’

news-image

বিনোদন ডেস্ক : ইনোসেন্ট ভারিদ থেক্কেথালা। একাধারে অভিনেতা ও কেরলের বাম সমর্থিত নির্দল সাংসদ। মালয়ালম ছবির কলাকুশলীদের সংগঠনের প্রধানও তিনি। সেই ইনোসেন্ট ভারিদ থেক্কেথালা অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

তার দাবি, যে সব অভিনেত্রীর চরিত্র খারাপ, তারা অন্যদের সঙ্গে বিছানায় শয্যাসঙ্গী হন। তবে সবটাই নিজের ইচ্ছায়।

ইনোসেন্টের দাবি, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ টাউচ বলে কিছু হয় না। যা হয়, সবই অভিনেত্রীদের নিজের ইচ্ছাতেই হয়। তবে এই কাজ সবাই করেন না। যাদের চরিত্র খারাপ, তারাই এসব করে থাকেন।

কেরলের এক অভিনেত্রীর অপহরণ ও ধর্ষণ নিয়ে মালয়ালম ছবি ইন্ডাস্ট্রিতে তোলপাড় চলছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দিলীপ নামের অভিনেতাকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। এ নিয়ে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে মুখ খুলতে অস্বীকার করেন মোহনলাল, মামুট্টির মত মালয়ালম ছবির সুপারস্টাররা। ইনোসেন্টও ছিলেন সেই বৈঠকে।

বুধবার সে ব্যাপারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ প্রথা আছে কিনা।

জবাবে এই সাংসাদের কড়া জবাব, সে সব দিন কবেই চলে গিয়েছে। এখন তো কোনো নারীকে ও রকম কথা বললেই তা খবর হয়ে যাবে। খোলাখুলি এ নিয়ে তারা কথা বলবে। তবে হ্যাঁ, যারা খারাপ, তারা অন্যের সঙ্গে শুতেই পারে।

তবে সাংসদের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছে মালয়ালম ছবির নারী কলাকুশলীদের সংগঠন।

তাদের বক্তব্য, কাস্টিং কাউচ প্রথা খুব ভালোভাবে বর্তমান। যে সব মেয়ে ছবির জগতে প্রথম পা রাখেন, তাদের সবাইকে এই সমস্যার মুখোমুখি হতে হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের