,

বনানীতে ধর্ষণ, একমাত্র আসামী এখনো ধরাছোঁয়ার বাইরে

news-image

নিজস্ব প্রতিবেদক : জন্মদিনের দাওয়াত দিয়ে রাজধানীর বনানীতে ফের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান (২৮) এখনো গ্রেফতার হয়নি। ইভান এ অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, বুধবার রাতেই বনানীতে অভিযুক্ত বাহাউদ্দিন ইভানের বাসায় অভিযান চালানো হয়েছিলো। তাকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এক তরুণী ব্যবসায়ীপুত্র ইভানের বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, গত মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। সে তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। এসময় ইভান তার মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। পরে স্বজনদের পরামর্শে মামলা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের