,

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না ওয়ার্নাররা,শঙ্কায় বাংলাদেশ সফরও

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন (এসিএ) । চলতি জুলাই মাসে এ সফর হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিএ বলেছে, ‘বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে এখনো কোন সুরাহা না হওয়াটা হতাশাজনক। তাই অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফর করবে না। ’

ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন আরও জানায়, ‘খেলোয়াড়রা ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে গভীরভাবে হতাশ। কারণ তারা দেশের জন্য খেলতে পারছেন না। ’

এর আগে গত রোববার অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের (এসিএ) সঙ্গে জরুরি বৈঠক করেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সাফ জানানো হয়, বোর্ডের সঙ্গে চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অবশেষে সে পথেই হাঁটল ম্যাক্সওয়েল,ওয়ার্নাররা।

এদিকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় পরবর্তী বাংলাদেশ ও অ্যাশেজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করছে ক্রিকেটাররা!

উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাখান করে চুক্তিতে সই করেনি অস্ট্রেলিয়ার ২৩০ পেশাদার ক্রিকেটার। এরপর থেকেই বেকার রয়েছেন তারা। গত ৩০ জুন বেতন চুক্তি নবায়নের শেষ দিন ছিল তাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা