,

১৭ বছর পর পপি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা পপি। পরিচালক মনতাজুর রহমান আকবরের সে ছবিতে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। আর এবার দীর্ঘ ১৭ বছর পর আবারো নতুন একটি ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে পপি বলেন, খুলনায় দাদাবাড়িতে ঈদ কাটিয়ে বর্তমানে ঢাকায় নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির নাম ‘রাজপথে আছি’। এখানে আমার চরিত্রের নাম শুভ্রতা। জাবেদ মিন্টুর পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। এখানে পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। ছবিতে বেশ অ্যাকশনও থাকবে। এর আগে মনতাজুর রহমান আকবর ভাইয়ের ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটি মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছিলাম।

জানা গেছে, চলতি মাসেই ‘রাজপথে আছি’ নিয়ে ক্যামেরার সামনে হাজির হবেন পপি।

এদিকে, পপি অভিনীত সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’, মিঠুর ‘মন খুঁজে বন্ধন’সহ বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা