,

পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাকা মহানগর উত্তর আ. লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ থানা, ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে। উত্তরের ১২টি থানা এবং ২৫টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এই কথা জানিয়েছেন।

সাদেক খান জানান, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা এবং ওয়ার্ড নম্বর ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৫, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৯৩, ৯৫, ৯৭, ৯৮, ১০০ এবং বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাইদ ও ক্যান্টনমেন্ট ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সাদেক খান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান বিকেলে কমিটির তালিকায় স্বাক্ষর করেছেন বলে জানান উত্তরের উপদপ্তর সম্পাদক আজিজুর হক রানা।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এখনো কমিটি দিতে পারেনি। এ বিষয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এনটিভি এনলাইনকে বলেন, ‘কিছু দিনের মধ্যেই হয়ে যাবে, হলেই আমরা গণমাধ্যমকে জানাব।

৩১ মের মধ্যে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি করতে সময় বেঁধে দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর বেঁধে দেওয়া সময়ের এক মাস পর কমিটি দিল মহানগর উত্তর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে