,

‘নবাব’ এবার নবাবি দেখাবে ভারতে

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সুপারহিট ছবি ‘নবাব’। মুক্তির দিন ধার্য করা হয়েছে ২৮ জুলাই। এমন খবর জানিয়েছে ছবিটির ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। মঙ্গলবার এসকে মুভিজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। তারা ধারণা করছেন, বাংলাদেশের মতো ‘নবাব’ তার নবাবি ভারতেও দেখাবে।

অথচ ঈদের আগে শাকিব খানের ছবি ‘নবাব’ ও কলকাতার জিতের ‘বস-টু’ মুক্তি নিয়ে জল কম ঘোলা করা হয়নি। রাজপথেও নেমেছিলেন এফডিসিতে নবগঠিত চলচ্চিত্র পরিবারের ব্যানারে একদল শিল্পী ও কলাকুশলী। কিন্তু শেষ পর্যন্ত দুটি ছবির মুক্তি ঠেকাতে পারেননি তারা। আর মুক্তির আগেই ছবি দুটির টেবিল কালেকশন ছিল সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

বিশেষ করে মুক্তিপরবর্তী শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবিটির জন্য এ আন্দোলন রীতিমতো আশীর্বাদ বয়ে এনেছে। কারণ আন্দোলনের ফলে এ ছবিটি দর্শকের কাছে এতটাই আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায় যে, টিকিট না পেয়ে প্রেক্ষাগৃহে ভাঙচুর করারও খবর পাওয়া গেছে।

কেউ কেউ বলছেন, চলচ্চিত্র পরিবারের ‘নবাব’ ঠেকানোর আন্দোলন-অবরোধই আশীর্বাদ নিয়ে এসেছে ছবিটির জন্য। তাদের আন্দোলন কোটি কোটি টাকার প্রচারণার কাজ করেছে। যার ফল ছবি সুপারহিট। যদিও কলকাতার জিৎ অভিনীত ‘বস-টু’ ছবিটি ‘নবাব’-এর ধারে কাছেও নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের