,

গুলশান, বনানী ও ধানমণ্ডির অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান, বনানী ও ধানমণ্ডি এলাকার সব ধরনের অবৈধ স্থাপনা ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ রায় দেয়।

এ বিষয়ে দায়ের করা আলাদা ২৩৩টি রিট নিষ্পত্তি করে আজ এ রায় দেন সর্বোচ্চ আদালত।

আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, আসিফ আলী খান ও অ্যাডভোকেট মনিরুজ্জামান।

রায়ের পর এ বি এম আলতাফ হোসেন বলেন, গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার আবাসিক প্লট থেকে সব অননুমোদিত বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা দশ মাসের মধ্যে সরিয়ে নিতে বলেছে আদালত।

এই দশ মাসের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না বা গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

দশ মাসের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

তবে রিটকারী পক্ষের আরেক আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম বলছেন, এই দশ মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনার মালিকরা রাজউকের অনুমোদন নিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে হামলার পর অনুমোদনবিহীন ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে রাজউক। এ প্রতিষ্ঠান উচ্ছেদের জন্য ২৫ ‍জুলাই থেকে কার্যক্রম শুরু করেছিল রাজউক। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান এ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। যে আবেদনগুলোর শুনানি নিয়ে বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

ওই সময়ে আবেদন করা কয়েকটি প্রতিষ্ঠান হলো—ধানমণ্ডির সাতমসজিদ রোড এলাকার বাবুর্চি রেস্টুরেন্ট, পুল ওয়ার্ল্ড, কড়াই গোশত, গুলশানের হোটেল ডি ক্যাস্ট্রল লিমিটেড, স্কলাস্টিকা স্কুল, অরুরা ইন্টারন্যাশনাল স্কুল, হোটেল হলিডে প্যানেট, হোটেল আমরাই, বনানীর কফি ওয়ার্ল্ড, ফুড প্যালেস রেস্টুরেন্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে