,

বিমান ভ্রমণে পরিচয়পত্র বাধ্যতামূলক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে যাতায়াতের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অন্য যেকোনো ফটো আইডি কার্ডের কপি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী সব বিমান সংস্থাকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য কোনো ফটো আইডি কার্ড জমা দিতে হবে। প্রাপ্তবয়স্কদের কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে হবে।

এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।

বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী জিয়াউল কবির বলেন, “নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হয়েছে।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের