,

বাজেট ঘাটতি পূরণ বেশ জটিল হবে : অর্থমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভ্যাট আইন প্রত্যাহারের ফলে বাজেট ঘাটতি অর্থায়ন বেশ জটিল হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ভ্যাটের ২০ হাজার কোটি টাকা কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট থেকে বড় পরিমাণ অর্থ সংস্থানের পরিকল্পনা ছিল। শেষ সময়ে ভ্যাট আইন বাস্তবায়ন থেকে সরে আসার ফলে সেই অর্থ কোন কোনখাত থেকে আসবে তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তবে, প্রক্রিয়াটি বেশ জটিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলায় নিহত ২০ জন দেশি-বিদেশি নাগরিককে ক্ষতিপূরণ বাবদ দুই কোটি ৭৯ লাখ টাকা অর্থ ছাড় করেছে অর্থবিভাগ। পরিবার প্রতি সহায়তার পরিমাণ দাঁড়াবে ১৫ লাখ টাকা।ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে